শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছেলে ও তার বউয়ের পিটুনিতে বৃদ্ধা মা হাসপাতালে

ছেলে ও তার বউয়ের পিটুনিতে বৃদ্ধা মা হাসপাতালে

মোঃ হেলাল হোসেন কবির: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধা মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো ছেলে ও তার বউ। এ ঘটনায় ওই বৃদ্ধা মা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ছেলে ও ছেলের বউয়ের নামে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের মৃত আকবর আলীর স্ত্রী নুরজাহান (৬৫)। ৩ছেলে ও ৩মেয়ে নিয়ে ছিল ৮সদস্য একটি সংসার। ছেলে ও মেয়ে সবার বিয়ে হয়েছে। স্বামী মারা যাওয়ার পর থেকে ছোট ছেলে হাফিজুরের সাথে থাকতেন মা।

 

কিন্তু সোমবার (২১ সেপ্টেম্বর) পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ছেলে নুর আমিন (৪০) ও তার স্ত্রী সাজেদা মিলে বৃদ্ধা মা নুরজাহানকে ব্যাপক মারপিট করেন।

 

মারধরের শিকার বৃদ্ধা মা নুরজাহান সম্পর্কে এলাকাবাসী বলেন, পারিবারিক ঘটনায় বার বার বৃদ্ধা মাকে নির্যাতন করেন ছেলে ও তার বউ। এর আগেও নুর আমিন তার মাকে মারধরও করেছে।

 

বৃদ্ধা নুরজাহান বলেন, আমি অসুস্থ, চলতে পারি না। এই বয়সে ছেলে ও বউয়ের নির্যাতন আর সহ্য হয় না। আমার ওপর খুব নির্যাতন করে। আমার ছেলে নুর আমিন ও তার স্ত্রী আমার মারপিটসহ কিল ঘুষি দিতে থাকে। আমার আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বৃদ্ধা আমি আইনে মাধ্যমে উপযুক্ত বিচার চাই।

 

অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এক ভাগিনাকেও পিটিয়েছেন মামা ও তার বউ। এ ঘটনায় ওই ভাগিনা মোঃ রফিকুল ইসলাম সোমবার (২১ সেপ্টেম্বর) মামা নুর আমিন ও মামী সাজেদাসহ ৪জনের নামে লালমনিরহাট সদর থানায় অপর একটি অভিযোগ দায়ের করেছেন।

 

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বলেন, আমি অভিযোগ পেয়েছি। ছেলে কর্তৃক মাকে মারপিটের বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone