শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া
বৃষ্টি ও বাতাসে রোপা-আমন ধানের ব্যাপক ক্ষতি

বৃষ্টি ও বাতাসে রোপা-আমন ধানের ব্যাপক ক্ষতি

লালমনিরহাট জেলায় বিভিন্ন গ্রামে হঠাৎ বৃষ্টির সাথে বাতাসের ফলে রোপা-আমন ধানের গাছ নুয়ে পড়েছে মাটিতে। এছাড়া ক্ষতির মুখে পড়েছে শীতকালীন আগাম জাতের শাক-সবজি।

 

সরেজমিনে বিভিন্ন সফলের মাঠ ঘুরে দেখা গেছে, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে হঠাৎ শান্ত শুরু হয় হালকা বৃষ্টি ও সাথে বাতাস। এই বৃষ্টি ও বাতাসে রোপা-আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি শাক-সবজিসহ বিভিন্ন ধরনের রবিশস্যের ক্ষতি হয়েছে। বাতাসে নষ্ট হয়েছে কৃষকের সোনালী স্বপ্ন। মাঠের পাকা রোপা-আমন ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে। ফলে অনেকটাই ক্ষতিসাধন হয়েছে বলেও জানান কৃষকেরা। বিশেষ করে লালমনিরহাট জেলার সদর উপজেলার মোগলহাট ইউনিয়নসহ অন্য ইউনিয়নের রোপা-আমন ধানক্ষেত বাতাসে হেলে গেছে।

 

মোগলহাট সড়কের দুই পার্শ্বে রোপা-আমন ধানক্ষেতের শোচনীয় অবস্থা দেখা গেছে।

 

কোদালখাতা গ্রামের কৃষক কমল কান্তি রায় জানান, আমাদের এলাকায় অনেক কৃষকের ধান ক্ষেতের ক্ষতি হয়ে গেছে। ধানের গাছগুলো বৃষ্টি-বাতাসে মাটিতে পড়ে গেছে এবং অনেক ধান ঝরে গেছে। আশপাশের গ্রামগুলোতেও ধান ক্ষেতে একই চিত্র দেখা গেছে।

 

ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বলেন, বাতাস ও বৃষ্টিতে ধানের আংশিক কিছু ক্ষতি হয়েছে।

 

লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার খন্দকার সোহায়েল আহমেদ জানান, বাতাস ও বৃষ্টিতে ধানগাছ হেলে পড়েছে। তবে এই ক্ষতি থেকে বাঁচতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।

 

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন বলেন, এ মৌসুমে ৮৬হাজার ৬শত ৫০হেক্টর জমিতে রোপা-আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মোট ৮৫হাজার ৩শত ৫০হেক্টর জমিতে রোপা-আমন চাষাবাদ হয়েছে। তবে বাতাস ও বৃষ্টিতে ধানগাছ হেলে পড়েছে। এতে কিছুটা হলেও ক্ষতি হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone