লালমনিরহাটে মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য এস্কাফের বড় চালান জব্দসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
মাদক নির্মূলে র্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১টা ৪৫মিনিটে র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন কমলাবাড়ি ইউনিয়নের কুমড়িরহাট ব্রীজের উপর অভিযান পরিচালনা করে আসামীদের ব্যবহৃত ইজিবাইক তল্লাশীকালে চালক ও যাত্রীর সিটের নীচ হতে ২টি প্লাস্টিকের বস্তার মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ৩১৪ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য এস্কাফ জব্দসহ মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার আদিতমারী থানার মহিস্থলী এলাকার মোঃ শামসুল হকের ছেলে সহির উদ্দিন (৩৫), মহিস্থলী ডিঙ্গার পাড়া এলাকার মৃত আলহাজ্ব সমতউল্লাহের ছেলে মোঃ জহুরুল ইসলাম (৩৬), দুলালী বাজার এলাকার মোঃ ময়েন উদ্দিনের ছেলে মোঃ জহর আলী (৩৮) দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ অত্যন্ত কৌশলে ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলো। তারা অভিনব সব উপায়ে মাদকদ্রব্য চোরাচালান করে থাকে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিগণ ও জব্দকৃত আলামতসহ লালমনিরহাট জেলার আদিতমারী থানায় হস্থান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।