শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

ধর্ষণ চেষ্টা মামলায় বিএনপি নেতা কারাগারে

লালমনিরহাটে এনজিও কর্মীকে ধর্ষণ চেষ্টার মামলায় আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া রিপন (৪২) ও তার সহযোগী চান মিয়া (৪৩) কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন।

 

মামলার এজাহারে বলা হয়েছে, ব্র্যাকের ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত এক নারীকে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিপনের কাছে বিচার চান। গোলাম কিবরিয়া রিপন সহযোগী চান মিয়ার বাড়িতে আশ্রয়ের পরামর্শ দেন। পরে ওই বাড়িতে থেকে তিনি রিপন ও চান মিয়ার ধর্ষণ চেষ্টার শিকার হন বলে অভিযোগ করেন।

 

ওই নারী গত ১১ সেপ্টেম্বর লালমনিরহাটের আদিতমারী থানায় মামলা করেন। এরপর আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। বুধবার (২৯ অক্টোবর) স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

আসামিপক্ষের আইনজীবী অ্যাড. মহিউদ্দিন আহমেদ লিমন বলেন, আমরা উচ্চ আদালতে জামিনের আবেদন করবো।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone