শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
তিস্তাপাড়ে সেনাবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণ ও ওয়াটার প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্বোধন

তিস্তাপাড়ে সেনাবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণ ও ওয়াটার প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্বোধন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকায় তিস্তা পাড়ের বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ ও পানি বিশুদ্ধকরণ অস্থায়ী ‘ওয়াটার প্লান্ট’ স্থাপন কাজের উদ্বোধন করেন সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এরপর তিনি কালমাটি জামে মসজিদ সংলগ্ন এলাকায় খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি, পাকারমাথা ও চওড়াটারী গ্রামের বন্যা কবলিত মানুষের বিশুদ্ধ পানির জন্য সেনাবাহিনীর অস্থায়ী ওয়াটার প্লান্ট স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন।

 

এ সময় রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ ব্রিগেডের ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল হাফিজুর রহমান, ক্যাপ্টেন আব্দুল মালেক ও কোম্পানী কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ওয়াজেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ক্যাপ্টেন আব্দুল মালেক জানান, চাল, ডাল, তেল, আটা, লবণ, সুজি ও বিস্কুট সহ এই সাত প্রকার পণ্যের সাড়ে ১১ কেজি ওজনের একটি করে প্যাকেট প্রত্যেক বানভাসী মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

 

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের তিস্তা নদী বিধৌত ১ ও ২নং ওয়ার্ডের বসবাসরত বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারের মাঝে সেনাবাহিনীর এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ অঞ্চলে বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পানি বিশুদ্ধকরণ ‘ওয়াটার প্লান্ট’ স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ পানি উৎপাদন করে সাধারণ মানুষের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং সাংবাদিকদের বলেন, ‘স্থানীয় মানুষের প্রয়োজনে এবং সিভিল প্রশাসনের চাহিদা অনুযায়ী যতদিন দরকার ততোদিন আমরা বিশুদ্ধ পানি ওয়াটার প্লান্টের মাধ্যমে সরবারহ কার্যক্রম অব্যাহত থাকবে। এ কার্যক্রম আমাদের একটি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে পরিচালনা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone