শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা

পুলিশের বিশেষ অভিযানে ৩জন ডাকাত গ্রেফতার

লালমনিরহাট সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (৫ অক্টোবর) ভোর রাতে এ অভিযান পরিচালনা করেরন পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর পুলিশের একটি দল শনিবার রাত ১টায় মোগলহাটের ফুলগাছ গ্রামের সোনার দিঘীর পাড় এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ৩জনকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর জেলার জয়দেবপুর থানার হারবাইত গ্রামের কালাই সিকদারের ছেলে বেল্লাল হোসেন (৪১)। ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গোয়ালকান্দি গ্রামের ইসাহাক মিয়ার ছেলে অশিদ মিয়া(২৭) এবং লালমনিরহাট সদর থানার দুরাকুটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে সোহাগ ইসলাম (২০)। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪-৫জন অজ্ঞাত ডাকাত পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

 

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি লোহার বোল্ট কাটার মেশিন, লোহার পাইপ, হাতলযুক্ত ছোরা, হাসুয়া, রশি, কস্টেপ, ফোন, মিশুক রিকশা এবং পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone