শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা

থানা অবরুদ্ধ মামলায় যুবদলের বহিষ্কৃত নেতা আটক

লালমনিরহাটের হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাঁধা দেওয়ার মামলায় ইউনুস আলী লাভলু নামের যুবদলের বহিষ্কৃত এক নেতাকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

 

শনিবার (৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের ওই উপজেলার আমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

 

জানা গেছে, চলতি বছরের ২রা জুলাই পাটগ্রামে ভ্রাম্যমান আদালতে ২জনকে কারাদন্ডের আদেশ দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার।

 

সেই ঘটনায় আটককৃত দুই ব্যক্তিকে ছিনিয়ে নিতে থানায় আক্রমণ করে দুষ্কৃতিকারীরা। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পার্শ্ববর্তী থানার সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাঁধা দেয় দুর্বৃত্তরা।

 

ভিডিও ফুটেজ দেখে সেই ঘটনার অভিযুক্তদের তালিকা তৈরি করে গত ৩ জুলাই মামলা করে পুলিশ। সেই মামলার জের ধরে ইতিমধ্যে প্রায় ১৫জন আসামীকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

 

তদন্তাধীন চলমান মামলার কার্যক্রম হিসেবে সেই মামলার দুই নম্বর আসামি ইউনুস আলী লাভলুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone