শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন
অবিলম্বে স্বাধীন তথ্য কমিশন গঠন করতে হবে দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

অবিলম্বে স্বাধীন তথ্য কমিশন গঠন করতে হবে দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

লালমনিরহাটে “অবিলম্বে স্বাধীন তথ্য কমিশন গঠন করতে হবে” এ দাবিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক-এঁর সভাপতিত্বে টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মোরশেদ আলম-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সদস্য এস এম আবু হাসনাত রানা, ডাঃ আশিক ইকবাল মিলন, রিয়াজুল হক সরকার, মোঃ মমিনুর ইসলাম প্রমুখ। এ সময় সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সদস্য মোঃ রফিকুল আলম খান স্বপন, ডাঃ মোঃ কাশেম আলী, অ্যাড. চিত্তরঞ্জন রায়, মোঃ জালাল উদ্দিন, সাধনা রায়, রাওয়ানা মার্জিয়াসহ জাতীয় ও স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, ইয়েস-এসিজি সদস্যবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

এ বছর ইউনেস্কো কর্তৃক দিবসের মূলভাব নির্ধারণ করেছে “ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ”।

 

মানববন্ধনে বক্তারা দীর্ঘ এক বছর যাবত তথ্য কমিশন গঠনে অর্ন্তবর্তীকালীন সরকারের ব্যর্থতা ও উদাসীনতার নিন্দা জানিয়ে অবিলম্বে স্বাধীন তথ্য কমিশন গঠনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone