শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎বিএসটিআই’র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল
“যেখানে মিলে গেছে ভালোলাগার সীমান্ত”

“যেখানে মিলে গেছে ভালোলাগার সীমান্ত”

সবিতা দাস:

কিছু ভাবছিলি কি

আজ মন ভরাবি কি

তোর লজ্জা রাঙ্গা ঠোঁটেরই ছোঁয়ায়।

আমি যে হারিয়েই যাবো

আমি যে ছড়িয়েই যাবো

ঐ আকাশেই দূর দূর দূর নীলিমায়।।

 

চল চলে যাই

একই সাথে যাই

ঐ সুদূর পাহাড়েরই গায়-

যেখানে আমি হবো অশান্ত

কখনো বা তুই হবি দূরন্ত

যেখানে শেষ হবে, তোর-আমার

ভালোবাসারই সীমান্ত।

আমার গায়ে লেগেছে যে আজ ফাল্গুনের বসন্ত।।

 

আমি ভালোবাসি

শুধু ভালোবাসি

আমি ভালোবাসি কতই যে তোকে।

তোর প্রতি কাব্যই তো আমি

তোর প্রতি নিঃশ্বাসে আমি

তোর সর্ব বিশ্বাসেও যে আমি

তুই রয়ে যা আমার, এমন আবেশের স্বভাবেই।।

 

তুই আমায় হাসতে দে

তোকে ভালোবাসতে দে

আমায় আরো কাছে আসতে দে

আরো আরো আরো দারুন গভীরতায়।।

 

আবির গুলো যে সব

আরও লাল হয়ে যে যায়

যখন ছড়াই তোরই  কপোলে।

তখন চৈত্র মাসের ফুলেরা ফোঁটে

তাই যখন তখন চুমি তোরই গালে।।

 

আমার হাতটি ধর

আমায় শক্ত করে জড়িয়ে ধর

চল চলে যাই পরীদের দেশে।

যেথায় হাসি আছে

সেথায় বাঁশি আছে

চল থাকবো দুজনা দুজনায় মিশে।।

 

সেথায় মন হারিয়ে যাক

সেথায় প্রান জুড়িয়ে যাক

সেথায় চোখ ঝলসিয়ে যাক

আমার গায়ে লেগেছে যে আজ ফাল্গুন বসন্ত।

তবে তুই যেন কোনদিন,পাল্টাসনে তোর সিদ্ধান্ত।।

তবে শোন তুই যেন কোনদিন, ভুলিসনা তোর সিদ্ধান্ত।।

 

নিউ ইয়র্ক

৯/১৬/২০

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone