শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

পড়ন্ত বিকেলে স্বস্তির বৃষ্টি

দীর্ঘ দিন ধরে গরমের পর পড়ন্ত বিকেলে ভারি বৃষ্টি লালমনিরহাটের মানুষদের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দিল।

 

সোমবার (১৪ জুলাই) বিকাল ৪টা ৩০মিনিটে মুশল ধারে ভারি বৃষ্টি শুরু হয়। যা বিকেল ৫টা পর্যন্ত চলমান ছিল। এ ভারি বৃষ্টির শুরু পর হতেই মানুষজন স্বস্তি প্রকাশ করেছেন।

 

গত কয়েক দিন ধরে প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থার সৃষ্টি হয়েছে মানুষের। প্রচণ্ড গরম থেকে নিস্তার পেতে লালমনিরহাটবাসী ভারি বৃষ্টির প্রতীক্ষা করছিল। অতঃপর সেই ভারি বৃষ্টির দেখা মিলেছে।

 

স্থানীয়রা বলেন, আগামী দু’তিন দিন এমন আবহাওয়া থাকলে মানুষ কিছুটা স্বস্তি বোধ করবে। স্বাভাবিক জীবন যাপনে ফিরতে পারবে। প্রচণ্ড গরমে অনেকে কাজকর্ম ছেড়ে দিয়েছেন। গত তিন থেকে চারদিন ধরে যে পরিস্থিতি তা সহ্য করার মতো নয়। ৩৭ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও তার অনুভব ৪৮ ডিগ্রির মতো। এর উপর লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতি ও লালমনিরহাট নেসকো পিএলসি বিক্রয় ও বিতরণ বিভাগ এর লোডশেডিং তো আছেই।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone