শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে

উজান থেকে ধরলায় ভেসে এলো অজ্ঞাত পুরুষের অর্ধগলিত মরদেহ

লালমনিরহাটে উজান থেকে ধরলা নদী দিয়ে ভেসে এসেছে অজ্ঞাত (৪০) ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

 

বুধবার (২৫ জুন) সকালে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম এলাকায় ধরলা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাদল চন্দ্র জানান, স্থানীয় কয়েকজন দিন মজুর কাজ করতে গিয়ে ধরলা নদী দিয়ে ভেসে আসা এক ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে খবর দিলে লালমনিরহাট সদর থানা পুলিশ বনগ্রাম এলাকায় ধরলা নদী থেকে ওই লাশ উদ্ধার করে। মুখ মন্ডলসহ শরীরের বিভিন্ন অংশে পচন আসায় ওই লাশের পরিচয় সনাক্ত করতে পারছে না স্থানীয়রা। লাশের পড়নে রয়েছে ব্লু রংয়ে হাফপ্যান্ট ও টিশার্ট।

 

লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি তদন্ত বাদল চন্দ্র।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone