শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের এক ব্যতিক্রমি উদ্যোগ ‎‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক অনুষ্ঠিত শ্রী ফনী রাম বর্মনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপে বাকবিতন্ডা ও হট্টগোল বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির মিঠুল-এঁর ইন্তেকাল বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা
পিজিএসের মেয়েদের মাসিক সচেতনা মূলক ক্যাম্পেইন শুরু

পিজিএসের মেয়েদের মাসিক সচেতনা মূলক ক্যাম্পেইন শুরু

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ‘পিরিয়ড কোন লজ্জা নয়’ ‘পিরিয়ড মাতৃত্বের অহংকার’ এই স্লোগান নিয়ে লালমনিরহাটে পজিটিভ জেনারেশন অব সোসাইটি (পিজিএস) মেয়েদের মাসিক সচেতনা মূলক ক্যাম্পেইন শুরু করেছেন। সোমবার লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে পিজিএস এর ‘জয়ী’ এ পথচলা শুরু করেন।  প্রথম দিনে অর্ধশতাধিক নারীর মাঝে নেপকিন বিতরণ করার পাশাপাশি সচেতনতামূলক আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র সভাপতি প্রফেসর জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোয়েনা আক্তার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় স্বাস্থ্যকর্মী রেবেকা আক্তার।

 

এ সময় পজিটিভ জেনারেশন অব সোসাইটি (পিজিএস) সদস্য কাব্য, প্রিন্স, আরিফ, মিঠু খন্দকার, রিপন, হাসান, জান্নাতুল ফেরদৌস, শাহাদাত, আতিক, মাজেদুল ও জাহাঙ্গীরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পজিটিভ জেনারেশন অব সোসাইটি (পিজিএস)’র চেয়ারম্যান জয়তূর্য চৌধুরী ও বাংলাদেশের প্রধান সমন্বয়ক ঝর্ণা চৌধুরী’র সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় লালমনিরহাটে সমাজের সুবিধা বঞ্চিত বা অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone