শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ
লালমনিরহাটে ধর্ষণ চেষ্টা মামলার আসামী বাদীর বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে ধর্ষণ চেষ্টা মামলার আসামী বাদীর বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে জামিনে মুক্তি পেয়ে বাদীর বাড়ীতে লুটপাট-অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে হাবিব নামে ধর্ষণ চেষ্টা মামলার আসামী এক বখাটের বিরুদ্ধে।

 

এ ঘটনায় শনিবার (১৭ মে) দুপুরে লালমনিরহাট জেলা শহরের একটি রেস্টুরেন্টে ধর্ষণ চেষ্টা মামলার আসামী কিশোর গ্যাং হাবিব জামিনে এসে কিশোর গ্যাং সদস্যসহ বাদীর বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিচার দাবী করেছেন ভুক্তভোগী পরিবার।

 

এর আগে গত ২৭ মার্চ লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। অভিযুক্ত হাবিব লালমনিরহাটের সাপ্টিবাড়ী বাজার এলাকার হাফিজ আলীর পুত্র।

 

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে ভুক্তভোগী গৃহবধূর স্বামী আব্দুল মালেক বলেন, তিনি ঢাকায় থাকার সুবাদে তার প্রতিবেশী হাবিব মিয়া দীর্ঘ দিন থেকে তার স্ত্রীকে উত্যক্ত করে আসছিলো। বিষয়টি স্থানীয় ভাবে অনেককে জানালেও কোন প্রতিকার হয়নি। গত ২৭ মার্চ তাঁর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা করে হাবিব। ওই দিন রাতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। পরে অভিযুক্ত হাবিব জেল হাজত থেকে জামিনে বের হয়ে শুক্রবার (১৬ মে) সকালে দলবল নিয়ে বাদীর বাড়ি ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ সময় আগুনে মালামাল পুড়ে যায়। এ সময় সংবাদ সংগ্রহে গিয়ে ৩জন সাংবাদিকও উশৃঙ্খল হাবিব ও তার লোকজনের হামলার শিকার হন। এদিকে এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা নথিভুক্ত করেনি বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে হাবিবসহ চিহ্নিত সকল দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবী জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে আব্দুল মালেকের স্ত্রী ও মাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone