শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে
বিজিবি-বিএসএফ পরিচিতিমূলক বৈঠক

বিজিবি-বিএসএফ পরিচিতিমূলক বৈঠক

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের সীমান্তে গতকাল শুক্রবার ৪ সেপ্টেম্বর বিজিবি এবং বিএসএফ-এর সেক্টর কমান্ডার পর্যায়ে পরিচিতিমূলক অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঝাউরানী বিওপির অধীনস্থ সীমান্ত পিলার ৯১২/৩-এস থেকে ৩কিলোমিটার ভেতরে কুচবিহারের দিনহাটার সিতাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বিজিবি সেক্টর কমান্ডার, রংপুর এবং প্রতিপক্ষ ডিআইজি বিএসএফ, গোপালপুর সেক্টরের মধ্যে সৌজন্য সাক্ষাত হয়। উক্ত সাক্ষাতে বিজিবির ১১সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন সেক্টর কমান্ডার কর্নেল আলীমুল করিম চৌধুরী এবং ভারতের পক্ষে ৯সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডিআইজি রবীন্দ্র সিং রাওয়াত (ভিএসএম)।

 

রংপুর সেক্টর কমান্ডার ভারতের প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করে সামগ্রিক কার্যক্রম শুরু করেন। উক্ত সাক্ষাতকারে বিজিবি-বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক, স্টাফ অফিসার ও সংশ্লিষ্ট এলাকার কোম্পানী কমান্ডাররা উপস্থিত ছিলেন।

 

সাক্ষাতকারের আলোচনা পর্বে সীমান্তে বিজিবি-বিএসএফ এর নজরদারী বৃদ্ধি করা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাচার বন্ধ করা এবং আন্তঃসীমান্ত অপরাধ হ্রাস করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। সীমান্তবর্তী বাংলাদেশি জনসাধারণের ওপর চোরাচালান প্রতিরোধের উদ্দেশে মরণঘাতী অস্ত্র ব্যবহার তথা সীমান্ত হত্যা বন্ধ করার ব্যাপারে বিজিবি প্রতিনিধি দল বিএসএফকে অনুরোধ করেন।

 

এছাড়া উভয় দেশের মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত  সমাধান করে বিজিবি-বিএসএফ এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone