শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত শ্রী শ্রী রাধা গোবিন্দ দূর্গা মন্ডপ পরিদর্শন করেন ১৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক “ল” ইয়ার’স স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে- প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ২জনকে গ্রেফতার ৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন
লালমনিরহাটে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৪ মার্চ) সকালে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুকসানা পারভীন-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন মোগলহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব আলী, সিনিয়র শিক্ষক আবু জাফর মোহাম্মদ জাকারিয়াসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুকসানা পারভীন বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথার গল্পগুলো অডিও-ভিডিওর মাধ্যমে ডিজিটালি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। তাহলে এটি এক সময় অনেক বড় সম্পদে রূপান্তরিত হবে। এতে আমাদের পূর্ব পুরুষদের বীরত্বগাঁথার গল্প ভবিষ্যত প্রজন্মও জানতে পারবে।

 

মোগলহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাক হানদার বাহিনী বাঙ্গালি নিরস্ত্র জনগণের উপর নির্বিচারে গণহত্যা ও নির্যাতন চালায়। এরপর দীর্ঘ ৯ মাসের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে আমাদের বিজয় অর্জিত হয়। এখনও এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। তিনি তাঁর স্মৃতিচারণে তৎকালীন জেনারেল মিলিটারি পুলিশ কিভাবে ২৫ মার্চের দিন তাঁদের সাথে খারাপ ব্যবহার করেছিলেন তাঁর বর্ণনা করেন।

 

পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone