শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিগগিরই তিস্তা মহাপরিকল্পনাও একনেকে অনুমোদন করা হবে-পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জামিনে মুক্তির পর তৃতীয়বারের মতো জেলগেট থেকে আটক সিরাজুল হক খন্দকার সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১০; কারাগারে প্রেরণ শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু গোশালা রোড ব্যবসায়ীদের ভোগান্তি নিরসন: বসছে নতুন ট্রান্সফরমার, আজ রাতেই বিদ্যুৎ সচল হওয়ার আশা মোবাইল কোর্টের অভিযানে ৬হাজার টাকা অর্থদণ্ড আদায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’
লালমনিরহাটে আইনজীবী সহকারীদের বসার জায়গা বর্ধিতকরণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে আইনজীবী সহকারীদের বসার জায়গা বর্ধিতকরণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা জজ আদালতের বারান্দায় ষ্ট্যাম্প ভেন্ডার, বিচারপ্রার্থী মানুষের ও আইনজীবী সহকারীদের বসার জায়গায় মূল নকশা বিনষ্ঠ, পরিবর্তন করত: প্লান বহির্ভূতভাবে বারান্দা করে ভবন বর্ধিত করণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সামনে এ ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাড. নজরুল ইসলাম সরকার, সিনিয়র আইনজীবী ফজলুল হক সরকার, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. ফিরোজ হায়দার লাবলু, অ্যাড. মিজানুর রহমান মিজান, অ্যাড. আঞ্জুমান আরা শাপলা প্রমুখ। এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় লালমনিরহাটের আইনজীবী ও আইনজীবী সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তরা বলেন, লালমনিরহাট জেলা জজ আদালতে আড়াইশত থেকে তিনশত আইনজীবী ও আইনজীবী সহকারীরা কাজ করেন। তাদের বসার একমাত্র জায়গা আদালত ভবনের নিচতলার জায়গা। এখানে বিচারপ্রার্থীরাও বসেন। সেই জায়গার মূল নকশা বিনষ্ঠ ও পরিবর্তন করে প্লান বহির্ভূতভাবে বারান্দা করে ভবন বর্ধিতকরণের চেষ্টা করা হচ্ছে। আমরা ওই জায়গায় নষ্ট করতে দেবো না। বারান্দা যেমন আছে তেমনি থাকবে। এ সময় বক্তারা দাবী মানা না হলে আইন সেবা কার্যক্রম বন্ধের ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone