শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
করোনায় দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খ ম শফিকুল আলম খন্দকার খোকার মৃত্যু

করোনায় দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খ ম শফিকুল আলম খন্দকার খোকার মৃত্যু

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খ ম শফিকুল আলম খন্দকার খোকা (৮০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ২৭ আগস্ট রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে তিনি মারা যান।

 

আলহাজ্ব খ ম শফিকুল আলম খন্দকার খোকা-এঁর বড় ছেলে মোফাখারুল ইসলাম রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন, বাবা হার্টঅ্যাটাক করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে জ্বর-সর্দি দেখা দিলে গত ২২ আগস্ট নমুনা সংগ্রহ করে পাঠালে করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনা আক্রান্ত হয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে তিনি মারা যান।

 

দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খ ম শফিকুল আলম খন্দকার খোকা জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান করে তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর বাড়ি কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের গ্যাগরা গ্রামে। মৃত্যুকালে ২ছেলে, ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

 

এর আগে গত ২১ আগস্ট হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডাঃ আতিয়ার রহমান ও গত ২৩ আগস্ট পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম রোকনের মৃত্যু হয়। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে লালমনিরহাট জেলায় তিনজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারা গেলেন।

 

লালমনিরহাট সিভিল সার্জন ডা: নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে মারা গেছেন দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খ ম শফিকুল আলম খন্দকার খোকা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone