শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় প্রতিনিধিবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় প্রতিনিধিবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ মঙ্গলবার ২৫ আগস্ট বিকেলে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় প্রতিনিধিবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন আকিল। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি (রংপুর বিভাগ) চৌধুরী মোহাম্মদ মেহবুল্লা আবু নুর, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা পাহলভী মাসুম, সহ-সাধারণ সম্পাদক জি. এস বাবুল, সহ-সাধারণ সম্পাদক (রংপুর বিভাগ) নাজমুল ইসলাম নাজুসহ প্রতিনিধি দলের অন্যান্যরা এবং জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের সভাপতি, সম্পাদক ও বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন আকিল বলেন, আমাদের নেতৃকে আজও আমরা মুক্ত করতে পারিনি। বেগম জিয়াকে গুলশানের বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবার প্রয়োজন হলেও তাকে অনুমতি দেওয়া হচ্ছে না। এ সময় যুবদলের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠান শুরুর আগে সদ্য প্রয়াত লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম খোকনের কবর জিয়ারত শেষে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেয় প্রতিনিধি দলটি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone