শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জুয়া খেলায় বাধা দেয়ায় ৩০টি বাড়ি ভাংচুর : ৫জন অাহত

জুয়া খেলায় বাধা দেয়ায় ৩০টি বাড়ি ভাংচুর : ৫জন অাহত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নে জুয়া খেলায় বাধা দেয়ায় ৩০টি বাড়ি ভাংচুর করা হয়েছে। এতে কমপক্ষে ৫জন ব্যক্তি অাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লালমনিরহাট সদর থানা পুলিশ উভয় পক্ষের ৬জনকে অাটক করেছে।

 

জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের বালাটারী ও তেলীটারী গ্রামে জুয়া খেলায় বাধা দেয়ায় একই ইউনিয়নের অামিনটারী ও ঝাকুয়াটারী গ্রামের  সোহাগ, ফুলবাবু, অারিফুল, অানোয়ার, ভোলা, অালম, প্রিন্স,  অাশরাফুল, অাব্দুল কাদের ও অাব্দুল হামিদের নেতৃত্বে অামিনটারী ও ঝাকুয়াটারী গ্রামের প্রায় ৩শতাধিক পুরুষ ও মহিলা লাঠি, ছোড়া, বল্লম দিয়ে পার্শ্ববতী বালাটারী ও তেলীটারী গ্রামের ৩০টি বাড়িতে হামলা চালায় এ সময় ৪টি মুদির দোকান লুটপাট করা হয়েছে। তাদের মার-পিটে কমপক্ষে ৫জন অাহত হয়। আহতরা হলেন- হেবলা, নোন্দাই পাগলা, লালো বেগম, জান্নাতী ও অামিনুর গুরত্বর অাহত হলে এদের মধ্যে ৩জনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল রবিবার ৯ আগস্ট সকাল থেকে বালাটারী গ্রামে জুয়া খেলায় মেতে উঠে হামলাকারীর নেতৃত্বদানকারী কয়েকজন নেশাখোর যুবক। তাদের  জুয়া খেলায় বাধা দিলে জুয়ারিরা ক্ষিপ্ত হয়ে বিকেল থেকে সোমবার ভোর রাত পর্যন্ত লাঠি, ছোড়া, বল্লম দিয়ে দফায় দফায় হামলা চালায় এতে ৩০টি পরিবারের ৩০টি বাড়ি ভাংচুর করে ও ৪টি মুদির দোকান লুটপাট করেছে। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অানেন ও উভয় পক্ষের ৬জনকে অাটক করা হয়েছে। এদিকে হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার রানা ও জাতীয় পার্টির প্রবীণ নেতা মঞ্জু দফায় দফায় গ্রাম্য-সালিশ করে ব্যর্থ হয়। এ অালোচিত ঘটনার ব্যাপারে মামলার প্রস্ততি চলছে। এমন হামলার ঘটনায় এলাকাজুরে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে অাবারও হামলার অাশংকা রয়েছে বলে একাধিক এলাকাবাসী জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone