শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু পাচারের সময় ৪৫টি বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীর ৭দিনের কারাদন্ড ১৫ বিজিবি’র অভিযানে ১৯হাজার টাকার ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ সামাজিক আন্দোলন অব্যাহত রাখা গেলে ‘আলোকিত লালমনিরহাট’ এর মাধ্যমে খুব শীঘ্রই অপরাধগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে আসামিসহ ভারতীয় ইয়াবা ও বিভিন্ন প্রকার মালামাল এবং গাঁজা জব্দ সরকারি রাস্তার জমি দখল করে বহুতল ভবন নির্মাণ; এলাকাবাসীর সংবাদ সম্মেলন
নিখোঁজের ১দিন পর শিশু ও ৩দিন পর যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজের ১দিন পর শিশু ও ৩দিন পর যুবকের মরদেহ উদ্ধার

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে নিখোঁজের ৩দিন পর বেলাল হোসেন (৩০) নামে এক যুবক ও নিখোঁজের ১দিন পর গালিব হোসেন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

আজ সোমবার ২৭ জুলাই দুপুরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের যুগীপাড়া জোড়াদেবী এলাকা থেকে ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

 

মৃত্য বেলাল হোসেন ছিলেন মাইক্রো চালক ও সদ্য বিবাহিত। সে লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গা এলাকার আবুল কালামের পুত্র।

 

স্থানীয়রা জানান, গত শনিবার ২৫ জুলাই রাত ৯টার দিকে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে একজনের সঙ্গে দেখা করতে এসে আর বাড়ি ফিরেনি সদ্য বিবাহিত মাইক্রো চালক বেলাল হোসেন। অনেক খোঁজাখুজি করে তার সন্ধান না পেয়ে বেলাল হোসেনের মা জরিনা বেগম বাদী হয়ে গতকাল রবিবার ২৬ জুলাই লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। আজ সোমবার ২৭ জুলাই দুপুরে জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের যুগীপাড়া জোড়াদেবী এলাকায় বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের পাশে পাটক্ষেতে কাজ করতে গিয়ে অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্য বেলাল হোসেনের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। পরিবার ও স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা বেলাল হোসেনকে হত্যা করে জাতীয় মহাসড়কের পাশে পাটক্ষেতে ফেলে দেয়।

 

আদিতমারী থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এদিকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় নিখোঁজ হওয়ার ১দিন পর গালিব হোসেন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

 

আজ সোমবার ২৭জুলাই সকালে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌধুরী বাজার ওয়াবদা ব্রীজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। গালিব হোসেন ওই এলাকার ইদ্রিস আলীর পুত্র।

 

মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone