শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ
লালমনিরহাটে সুরঙ্গ খুড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা, তদন্ত কমিটি গঠন

লালমনিরহাটে সুরঙ্গ খুড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা, তদন্ত কমিটি গঠন

সুরঙ্গ খুড়ে লালমনিরহাটের সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা করেছে দূর্বৃত্তরা তবে লোকজন টের পাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

 

সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীর সোনালী ব্যাংক পিএলসি শাখায় এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের টাকা খোওয়া গেছে কিনা তা খতিয়ে দেখছে সেনা বাহিনী, পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্ত কমিটি গঠণ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংকের পেছনের দেওয়ালের নিচে ৬ ফুট গভীর একটি সুরঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে ডাকাতদল। তবে ব্যাংকের একজন নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশেরর লোকজন ছুটে আসে। এ সময় পালিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে এসে ডাকাতি কাজে ব্যবহৃত লোহার জগ, শাবল, করাত ও ড্রিল মেশিনসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। তবে ব্যাংক থেকে টাকাসহ অন্য কিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনা বাহিনী। এছাড়া সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

সোনালী ব্যাংক পিএলসি বড়বাড়ী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রাজু মিয়া জানান, এ ঘটনায় রাতেই লালমনিরহাট সদর থানায় অজ্ঞাতনামা একটি অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মামুন উর রশীদ হেলালী সোনালী ব্যাংকের এজিএম শাহিন আক্তার ভুঁইয়াকে প্রধান করে ৩দিনের সময় বেঁধে দিয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠণ করেছেন।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী বলেন, খবর পেয়েই সদর থানার একটি টিম সেখানে গিয়ে ডাকাতি কাজে ব্যবহৃত লোহার জগ, শাবল, করাত ও ড্রিল মেশিনসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে। প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে, ব্যাংক থেকে কোন কিছু চুরি যায়নি। বিষয়টি পুলিশের পাশাপাশি সেনা বাহিনী ও সিআইডি তদন্ত কবছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone