শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
লালমনিরহাটে তারুণ্যের উৎসব মেলা ২০২৫ অনুষ্ঠিত

লালমনিরহাটে তারুণ্যের উৎসব মেলা ২০২৫ অনুষ্ঠিত

লালমনিরহাটে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগান নিয়ে তারুণ্যের উৎসব মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৫ জানুয়ারি) লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ তারুণ্যের উৎসব মেলা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আইয়ূব আলী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান। এ সময় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে তারুণ্যের উৎসব মেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone