শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বাণিজ্যিক ভিত্তিতে গাজর চাষ হচ্ছে ৫বছরের শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড রেলওয়ে এমপ্লয়ীজ লীগ এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭৭হাজার ২শত টাকার ভারতীয় মোটর সাইকেল এবং ইস্কাপ সিরাপ জব্দ চাইল্ড সারভাইভাল প্রোগ্রাম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, আটক ২ প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা অনলাইন জুয়ার অভিযোগে ৭জন গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৩৫হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং হ্যাপি গোল্ড মদ জব্দ শহীদ আবুল কাশেম-এঁর ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লালমনিরহাটে ৫নং হারাটি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে ৫নং হারাটি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে লালমনিরহাট জেলার সদর উপজেলার ৫নং হারাটি ইউনিয়নের কৃষকদের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাটের হারাটি ইউনিয়নের লোহাখুচি উচ্চ বিদ্যালয় ফরিংয়ের দিঘী মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ৫নং হারাটি ইউনিয়ন শাখার আয়োজনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ৫নং হারাটি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ফরহাদ হোসেন-এঁর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ৫নং হারাটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান বসুনিয়া-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক শিবেন্দ্র নাথ রায় শিবু কার্জী, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মাহামুদুল হাসান, জেলা কৃষক দলের সভাপতি নূরনবী মোস্তফা, সাধারণ সম্পাদক একরামুল হক, হারাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী সরকার নয়ন, লালমনিরহাট সদর উপজেলা কৃষক দলের আহবায়ক সারওয়ারুল হক লিংকন, সদস্য সচিব আব্দুর ছালাম প্রমুখ। এ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ৫নং হারাটি ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ যে, কৃষক সমাবেশ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone