শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
লালমনিরহাটে বর্ণিল আয়োজনে শুভ বড়দিন ২০২৪ উদযাপন

লালমনিরহাটে বর্ণিল আয়োজনে শুভ বড়দিন ২০২৪ উদযাপন

লালমনিরহাটে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে শতবর্ষের পুরাতন গির্জা ঘর ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড) লালমনিরহাট প্রাঙ্গণে শুভ বড়দিন ২০২৪ উদযাপন করা হয়েছে।

 

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় উপাসনালয়ে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শুভ বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে দিন ব্যাপী চলে।

 

অনুষ্ঠানে মিঃ চারু চন্দ্র রায় সকলকে খ্রিষ্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানান। তিনি ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। এ সময় তিনি শাস্ত্র আলোচনা করেন। অনুষ্ঠানের উদ্বোধনী শাস্ত্র পাঠ করেন পরিচালক মিঃ রবার্ট কমল সরকার। অনুষ্ঠানে প্রার্থনা, শাস্ত্র আলোচনা করেন মিসেসঃ রীতা রিবেরু, মিসেস লাভলী সুচিং, মিসেসঃ সালোমী কর্মকার, সুচিত্রা অধিকারী, মিঃ বিকাশ সরকার, মিঃ বরুন লিভিও বিশ্বাস, মিসেস মার্থা অধিকারী। মিস্ এষা আদ্রিতা দাসের বিশেষ গান পরিবেশন করা হয়। এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে মন্ডলীর যুবক-যুবতীরা নগর কীর্তন করে। মন্ডলীর সদস্য মিঃ জেমস্ আশিস দাস, মিঃ ডেভিড কর্মকার, কনভেনার এ্যাডঃ রিন্দু দাসসহ উপস্থিত সকলে বড়দিনের কেক কেটে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করেন। সঞ্চালক ছিলেন জুয়েল দাস।

 

পরে মন্ডলীর পালক মিঃ সচ্চিদানন্দ বর্মন শেষ প্রার্থনা, প্রভুর প্রার্থনা ও আশিষ বচন দিয়ে উপাসনা শেষ করেন। দুপুরে কেককাটা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়। এ সময় মন্ডলীর সকলে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone