শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ
অক্টোপ্যাড বাদক রজনির জীবন বাঁচাতে এগিয়ে আসুন

অক্টোপ্যাড বাদক রজনির জীবন বাঁচাতে এগিয়ে আসুন

রনজিৎ কুমার রায়, লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটে মেধাবী ছাত্র ও অক্টোপ্যাড বাদক রজনি (২৩) এর জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দুর্ঘটনার ১৪দিন হলেও এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি তার। বর্তমান তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে আছেন।

 

অপারেশনের পর রোগীর সুস্থ হওয়ার বিষয়ে চিকিৎসাকরাও নিশ্চিত নন। আরও উন্নত চিকিৎসা করানো হলে রজনির বেঁচে থাকার নিশ্চয়তা রয়েছে। তবে উন্নত চিকিৎসা খুবই ব্যয়বহুল। চিকিৎসার প্রাথমিক পর্যায় থেকে শেষ পর্যন্ত প্রায় ৪ থেকে ৫লাখ টাকা দরকার হবে বলে জানান চিকিৎসকরা।

 

কিন্তু রজনির পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে  ইতিমধ্যে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। এমতাবস্থায় তার শখের অক্টোপ্যাডটিও বিক্রি করে দেওয়া হয়েছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে।

 

তাই মেধাবী ছাত্র ও অক্টোপ্যাড বাদক রজনিকে বাঁচিয়ে রাখার আকুল আবেদন জানিয়েছেন তার মা-বাবা। একদিকে সন্তানের চিকিৎসা, অন্যদিকে সংসারের ব্যয়ভার নিয়ে অসহায় হয়ে পড়েছেন তাঁরা। এমতাবস্থায় রজনির চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও বিত্তবান ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মা-বাবা ও সহপাঠীরা।

 

রজনিকে চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এবং সহযোগিতা পাঠিয়ে দিন এই মোবাইল নম্বরে: 01706-851384 (বিকাশ)।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone