শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সেই আলোচিত মামলার অভিযোগপত্র এখন আদালতে

সেই আলোচিত মামলার অভিযোগপত্র এখন আদালতে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: সাংবাদিক হেলাল হোসেন কবিরের উপর হামলা এবং জোর পূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া সেই ৫মাদক ব্যবসায়ীদের নামে অভিযোগপত্র আদালতে দাখিল করেছেন মামলার তদন্তকারি কর্মকর্তা।

 

অভিযোগপত্রে যাদের নাম রয়েছে তারা হলেন- লালমনিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের তিনদীঘি এলাকার মৃত্য আকবর আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৮), নিউ কলোনী এলাকার মৃত্য খালেক মৃধা ছেলে হানিফ মৃধা (৫০), আবু সাঈদের ছেলে ফরহাদ (২৭), মুসা (২৫) ও আওলাদ হোসেনের ছেলে রেজাউল করিম রিংকু (২৫)।

 

জানা যায়, করোনা কালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ঠাকুরের মাল্লি এলাকায় জমজমাট মাদক বিক্রি করার সময়  ও মাদক খেয়ে মাতাল হয়ে চিল্লাচিল্লির শব্দ শুনে চলতি বছরের ৩ এপ্রিল এলাকাবাসীসহ সাংবাদিক হেলাল হোসেন কবির মাদক ব্যবসার প্রতিবাদ করে। উক্ত শত্রুতার জের ধরে ১১ এপ্রিল জেলা শহরের গোশালা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করার সময় সাংবাদিক হেলাল হোসেন কবিরের উপর হামলা এবং জোর পূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় উক্ত মাদক ব্যবসায়ীরা। হেলাল হোসেন কবির সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। হেলাল হোসেন কবির বাদি হয়ে গত ১৯ এপ্রিল রাতে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে আসামীরা গত ১৯ জুলাই আদালতে স্বেচ্ছায় আত্মসর্মপন পূর্বক জামিনে মুক্তি গ্রহণ করে।

 

লালমনিরহাট সদর থানার তদন্তকারী কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম বলেন,  প্রকাশে ও গোপনে অনেক তদন্ত করে অভিযোগপত্র তৈরি করা হয়েছে। মামলার উপর ভিত্তি করে বিভিন্ন ধারার অপরাধ প্রাথমিক ভাবে সত্য প্রমাণ পাওয়া গেছে। মামলার এক নম্বর আসামীর বিরুদ্ধে আরও দুটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রমাণ মিলেছে। গত ২৩ জুলাই আদালতে ৫জনের নামে একটি অভিযোগপত্র দাখিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone