শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, তিস্তা ব্যারাজের সব গেট উন্মুক্ত প্রকল্পের সূচনা এবং বাহ্যিক অংশীজনদের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত লালমনিরহাট-০২ আসনের জাতীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ মেরামতে ১৬লক্ষ টাকা ব্যয় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট
সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি করোনায় আক্রান্ত

সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি করোনায় আক্রান্ত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লালমনিরহাট জেলার বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান-এঁর সহধর্মিণী।

 

বৃহস্পতিবার ২৩ জুলাই বিকালে রংপুর পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ হওয়ার তথ্য সাংবাদিকদের জানায় তাঁর পরিবার।

 

তাঁর কন্যা বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত রিদওয়ানা সেঁজুতি সাংবাদিকদের জানায়, প্রায় ৮দিন থেকে অসুস্থ্য ছিলেন ফেরদৌসী বেগম বিউটি। এরপরে গত ৩দিন আগে কাশি ও শ্বাসকষ্ট হলে লালমনিরহাটে একটি ক্লিনিকে ভর্তি করানো হয়। এরপর নমুনা পরীক্ষা করার জন্য দেয়া হয় রংপুর পিসিআর ল্যাবে।

 

পরিবার সূত্রে জানা যায়, ফেরদৌসী বেগম বিউটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছেন। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেও জানা যায়।

 

তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

 

 

এদিকে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ছড়ার পাড় নুরানী ও হাফেজিয়া মাদ্রাসায় লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান-এঁর সহধর্মিণী ফেরদৌসী বেগম বিউটির সুস্থ্যতা ও তাঁর পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone