শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
লালমনিরহাটে হত্যা মামলায় কুখ্যাত মাদক সম্রাট নুর হাইসহ ৩জনের মৃত্যুদন্ড

লালমনিরহাটে হত্যা মামলায় কুখ্যাত মাদক সম্রাট নুর হাইসহ ৩জনের মৃত্যুদন্ড

লালমনিরহাটের হাতীবান্ধার বহুল আলোচিত একরামুল হক (৪০) হত্যা মামলায় কুখ্যাত মাদক সম্রাট নুর হাই, শামীম হোসেন ও কবির হোসেন নামে ৩জন আসামীকে মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাঃ আদিব আলী এ রায় প্রদান করেন। এ সময় মামলার অন্য ৬ আসামীকে খালাস প্রদান করেন আদালত।

 

দন্ডপ্রাপ্ত আসামী মোঃ শামীম হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রমনীগঞ্জ এলাকার পিতা মৃত তফসির উদ্দিনের ছেলে, মোঃ নুর হাই একই এলাকার মোঃ আব্দুস সোবহানের ছেলে এবং কবির হোসেন একই এলাকার মৃত নজির হোসেনের ছেলে।

 

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ১৮ জুলাই মাসে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কুখ্যাত মাদক সম্রাট নুর হাইয়ের সাথে মাদক বিক্রির টাকার হিসাব ঠিকমত দিতে না পারায় এবং তার সাথে মাদক ব্যবসা না করার ক্ষোভে একরামুলকে কৌশলে মাদক সেবন করার কথা বলে সানিয়াজান নদীর তীরে নিয়ে যায। সেখানে আগে থেকে অপেক্ষা করা নুর হাইয়ের অপর দুই সহযোগী শামীম হোসেন ও কবির হোসেনসহ মাদক সেবন করে। এ সময় তারা একরামুলকে অতিরিক্ত মাদক সেবন করার পর অচেতন করে একরামুল হককে তিনজন মিলে হত্যা করে নদীর বালুর নিচে লাশ গুম করে রাখে।

 

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর একরামুলের স্ত্রী মনিরা ইয়াছমিন বাদি হয়ে মাদক সম্রাট নুর হাইকে প্রধান করে ৯জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ মাদক সম্রাট নুর হাইকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে একরামুলকে হত্যার বিষয়টি তিনি স্বীকার করেন। এই হত্যাকান্ডের সময় তাকে কবির হোসেন ও শামীম হোসেন তাকে সহযোগিতা করেন বলেও স্বীকারোক্তিতে উল্লেখ করেন।

 

একরামুল হক হত্যা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, একরামুল হত্যা মামলার রায়ে আদালত নুর হাই, কবির হোসেন ও শামীম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত আদেশ এবং বাকি ৬জন আসামীদের খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামী মাদক সম্রাট নুর হাই ও শামীম হোসেন উপস্থিত থাকলেও অপর আসামী কবির হোসেন পলাতক ছিলেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone