শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু গোশালা রোড ব্যবসায়ীদের ভোগান্তি নিরসন: বসছে নতুন ট্রান্সফরমার, আজ রাতেই বিদ্যুৎ সচল হওয়ার আশা মোবাইল কোর্টের অভিযানে ৬হাজার টাকা অর্থদণ্ড আদায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
লালমনিরহাটে বরবটি চাষে ব্যস্ত কৃষকেরা

লালমনিরহাটে বরবটি চাষে ব্যস্ত কৃষকেরা

চলতি মৌসুমে লালমনিরহাটে বরবটি চাষে এখন ব্যস্ত হয়ে উঠেছেন কৃষকেরা। শত শত শ্রমিক ও পরিবারের লোকজন নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা প্রখর রৌদ্রের তাপ উপেক্ষা করে জমিতে বরবটি পরিচর্যার কাজ চালিয়ে যাচ্ছেন। কৃষকদের মাঝে এখন বিরাজ করছে উৎসবের আমেজ।

 

সরেজমিন ঘুরে দেখা গেছে, লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার কৃষকরা বরবটি চাষে বেশি ব্যস্ত।

 

কৃষকেরা জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষি জমিতে বরবটি পরিচর্যা কাজ নিয়ে ব্যস্ত সময় কাটান।

 

কৃষকেরা বলেন, বরবটি সাধারণত খরিফ মৌসুমে ভাল হয়। কিন্তু দিবস নিরপেক্ষ জাত বছরের যে কোনও সময়ে চাষ করা যায় এবং এই সবজির বছর জুড়ে চাহিদা থাকে। এই চাষ করলে মাটির উর্বরতাও বাড়ে। খরিফ মৌসুমের (মার্চ-সেপ্টেম্বর) চাষটা একটু আগে করলে বাজারে ভাল দাম পাওয়া যায়। খরিফ ও প্রাক খরিফে চাষ করার জন্য পুসা ফাল্গুনী, পুসা দোফসলী, পুসা বর্ষাতি, অর্ক গরিমা ভাল জাত।

 

কৃষকদের কাছে জমি ও মাটি সম্পর্কে জানতে চাইলে বলেন, প্রায় সব ধরনের মাটিতে বরবটি চাষ হলেও দোঁয়াশ মাটিই ভাল।

 

মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের বরবটি চাষী আব্দুর রহমান ও আমিনুল ইসলাম বলেন, বরবটির চারা রোপণ করেছি এখন পরিচর্যার কাজ চালিয়ে যাচ্ছি। মধ্য কার্তিক মাসেই বরবটি বাজারজাত যোগ্য হয়েছে।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম খন্দকার বলেন, হাটে-বাজারের চাহিদা বিবেচনা করে চাষিরা আগাম জাতের বরবটি চাষাবাদ করেন। এবার আবহাওয়া ও বাজার দুটোয় ভালো থাকায় বরবটি চাষে লাভবান হবেন চাষিরা। সেই সাথে আমরা চাষিদের পরামর্শ দিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone