শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শহীদ আবুল কাশেম-এঁর ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ২০কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৬৫হাজার ২৪টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল এবং ইয়াবা ট্যাবলেট জব্দ সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪
করোনায় ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের আইপিপি নাজনীন হকের মৃত্যু

করোনায় ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের আইপিপি নাজনীন হকের মৃত্যু

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের আইপিপি নাজনীন হক (৫০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

আজ সোমবার ২০ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শ্বাসকষ্ট জর্ণিত সমস্যা ভুগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

সমাজ সেবী নাজনীন হকের মৃত্যুতে শোক জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা, সাবেক প্রতিমন্ত্রী ও ক্যাপ্টেন (অবঃ) মোতাহার হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজ সেবী ফেরদৌসী বেগম বিউটি। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সমাজ সেবী নাজনীন হক জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, আদিতমারী উপজেলা পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল হক-এঁর স্ত্রী।

 

তিনি ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের আইপিপি ও স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা ছিলেন।

 

সমাজ সেবী নাজনীন হকের কয়েক দিন আগে জ্বর, সর্দি, গলাব্যাথা দেখা দেয়। এরপর নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস পরীক্ষায় তিনিসহ তার পরিবারের ১০জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। ২দিন আগে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone