শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন
লালমনিরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে “স্বপ্ন দেখো জীবন গড়ো” স্লোগান নিয়ে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়স্থ লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার মিলনায়তনে দৈনিক প্রথম আলো পত্রিকার আয়োজনে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল আয়োজন শুরু হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

 

অনুষ্ঠানে অতিথি ছিলেন লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদের আহবায়ক সুপেন্দ্র নাথ দত্ত, শিক্ষক ও সংস্কৃতিকর্মী স্বপ্না জামান, লালমনিরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)র সভাপতি এস এম আবু হাসনাত রানা। বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল ইসলাম, দৈনিক প্রথম আলো কুড়িগ্রাম প্রতিনিধি সফি খান প্রমুখ। অনুভূতি প্রকাশ করেন কৃতী শিক্ষার্থী হাফিজুল ইসলাম, আসাদুজ্জামান অন্তর, সিদরাতুল মুনতাহা প্রমুখ। সংগীত পরিবেশন করেন খন্দকার নাবিলা তাবাসসুম, পূজা রায়, শাহানুর ইসলাম, সুজন চক্রবর্তী, ঐশিকা বর্মণ প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, কবি ও সাংবাদিক ফারুক আহমেদ সূর্যসহ কৃতী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধন করেছে লালমনিরহাটের পাঁচটি উপজেলার কৃতী শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকেই শিক্ষার্থীরা আসতে থাকে। পরে কৃতী শিক্ষার্থীরা বন্ধুসভার বন্ধুদের হাত থেকে স্নাকস ও ক্রেস্ট সংগ্রহ করেন।

 

জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য ছিলো ক্রেস্ট, নাস্তা ও অনলাইন সনদ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নাচ, গান ও কবিতা আবৃত্তি করা হয়।

 

দৈনিক প্রথম আলো পত্রিকার আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় সারা দেশের ৬৪টি জেলায় চলছে জিপিএ-৫ কৃতী সংবর্ধনা উৎসব। আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone