শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন
লালমনিরহাট জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত হলেন যাঁরা!

লালমনিরহাট জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত হলেন যাঁরা!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় কর্তৃক প্রাথমিক শিক্ষা পদক লালমনিরহাট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক/ শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণ নির্বাচিত হয়েছে।

 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও লালমনিরহাট প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য সচিব স্বপন কুমার রায় চৌধুরী এবং লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি এইচ এম রকিব হায়দার স্বাক্ষরিত শ্রেষ্ঠ শিক্ষক/ শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণের তালিকা সূত্রে জানা যায়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক: দোলাপাড়া সপ্রাবি সহকারী শিক্ষক মোঃ নুর-ই-আলম সিদ্দিকী। শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা: তিস্তা বালিকা সপ্রাবি সহকারী শিক্ষিকা মোছাঃ শাহনাজ পারভীন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক: পারুলিয়া সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা: মধ্য গোপালরায় সপ্রাবি প্রধান শিক্ষিকা মোছাঃ সাবিরা বেগম। শ্রেষ্ঠ কাব শিক্ষক: ভাদাই পশ্চিমপাড়া সপ্রাবি সহকারী শিক্ষক নিত্যানন্দ বর্মন। শ্রেষ্ঠ কর্মচারী: কম্পিউটার অপারেটর মোঃ ওমর ফারুক। শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার: কালীগঞ্জ সহকারী উপজেলা শিক্ষা অফিসার রনবীর কুমার রায় নায়েক। শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (উপজেলা রিসোর্স সেন্টার): আদিতমারী ইন্সট্রাক্টর মোহাম্মদ সামছুল আলম। শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (পিটিআই): লালমনিরহাট পিটিআই ইন্সট্রাক্টর মোঃ আব্দুল্লাহ আল মামুন। শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার: লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার। শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়: কাকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলা পর্যাযে শ্রেষ্ঠ শিক্ষক/ শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণ রংপুর বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন মর্মে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone