শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ

তিস্তায় তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার!

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীতে এক তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়েটির বয়স ১৮ থেকে ২০বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।

 

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদ্রাসা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ-উন-নবী।

 

স্থানীয়রা জানান, সকালে কৃষকেরা কাজ করতে গিয়ে চৌরাহা মাদ্রাসা এলাকায় তিস্তা নদীর চরে আটকে থাকা ওই যুবতীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে আদিতমারী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। উপস্থিত জনতা তাঁর পরিচয় শনাক্ত করতে না পারলেও ধারণা করছেন উজান থেকে মরদেহটি ভেসে এসেছে।

 

পুলিশ জানিয়েছে, তার হাত মেহেদি রাঙা এবং লেখা আছে ‘আই লাভ ইউ’। দুই হাত ওড়না দিয়ে পেছন দিকে বাঁধা। কালো রঙের বোরকা পরিহিতা এই যুবতীর মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া ছিল।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘাতকেরা তাঁকে মেরে হাত বেঁধে মুখ অ্যাসিডে ঝলসে দিয়েছে। তাঁর পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone