শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বাণিজ্যিক ভিত্তিতে গাজর চাষ হচ্ছে ৫বছরের শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড রেলওয়ে এমপ্লয়ীজ লীগ এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭৭হাজার ২শত টাকার ভারতীয় মোটর সাইকেল এবং ইস্কাপ সিরাপ জব্দ চাইল্ড সারভাইভাল প্রোগ্রাম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, আটক ২ প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা অনলাইন জুয়ার অভিযোগে ৭জন গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৩৫হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং হ্যাপি গোল্ড মদ জব্দ শহীদ আবুল কাশেম-এঁর ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লালমনিরহাটে নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমনিরহাটে নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমনিরহাটে নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ওয়াব্দা বাজারস্থ ধরলা নদীতে ওয়াব্দা বাজার ছাত্র ও যুব সমাজ কর্তৃক আয়োজিত এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মজিবর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ২নং কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন মনিরাজ নৌকা পরিচালক মোঃ মজনু মন্ডল, বিবাহ ও তালাক রেজিষ্ট্রার কাজী মোঃ হায়দার আলী, সমাজ সেবক মোঃ নাজমুল হক, বি.আই, ডব্লিউ.টি.এ নারায়নগঞ্জের ক্যাপ্টেন মোঃ আলেফ উদ্দিন, কুলাঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ মতিয়ার রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জোবেদ আলী, মেসার্স কৃষি ঘরের মোঃ রুবেল ইসলাম, সমাজ সেবক মোঃ নবিউল ইসলাম, মাসুদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মোঃ ফারুক আহমেদ, আশা এন্টারপ্রাইজের মোঃ হাফিজুর রহমান, সমাজ সেবক মোঃ মোখলেছুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম, ভিলেজ মাল্টিমিডিয়ার মোঃ জাহাঙ্গীর আলম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ তছলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুরুত আলী মানিক, সমাজ সেবক মোঃ লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলম মিয়া, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ নুরুল হক, সমাজ সেবক মোঃ আতিকুর রহমান আতিক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ময়েজ উদ্দিন, ভাই ভাই বেকারীর মোঃ সাহেব আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরিদুল ইসলাম, সমাজ সেবক মোঃ সোনার উদ্দিন দেওয়ানী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ভোলা মিয়া, মোঃ আসাদুল হক, মোঃ চাঁন মিয়া। এ সময় দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ ওয়াব্দা বাজার ছাত্র ও যুব সমাজ এবং হাজার হাজার দর্শনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ফাইনাল খেলায় আল্লাহ ভরসা ও আশার আলো দল ড্র হওয়ায় উভয়ের সিদ্ধান্ত মোতাবেক আবারও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য যে, নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান দলকে গরু ও রানার্স আপ দলকে ফ্রিজ পুরস্কার বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone