শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
জেলা শহরে পানিতে থৈ থৈ, লালমনিরহাটের অভিভাবক কই?

জেলা শহরে পানিতে থৈ থৈ, লালমনিরহাটের অভিভাবক কই?

মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলা শহরের ড্রেনেজ ব্যবস্থা অকেজো হয়ে যাওয়ার ফলে গতকাল ও আজকের বৃষ্টিতেই পুরোপুরি লালমনিরহাট জেলা শহরে পানিতে থৈ থৈ করছে। সেই সাথে কাদাময় হয়ে উঠেছে। সাধারণ জনগণের স্বাভাবিক চলাচলে যেমন বিঘ্ন ঘটছে তেমনি যেনতেন ভাবে পোশাকে কাদা পানি লেগে জনসাধারণ ও পথচারীরা বিব্রতকর অবস্থায় পড়েছেন। লালমনিরহাট পৌর শহরের প্রধান সড়কসহ বিভিন্ন লিংক সড়কের সাইড দিয়ে নির্মিত ড্রেনগুলো নিয়মিত পরিস্কার না করার ফলে ড্রেনগুলো ক্রমান্বয়ে ময়লা-আবর্জনায় ভর্তি হয়ে উঠেছে। বর্তমানে ড্রেনগুলো দিয়ে স্বাভাবিক পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে মুসুল ধারার এই বৃষ্টিতেই রাস্তার উপর পানির স্রোত যাচ্ছে ও পানি জমে থাকছে এবং কাদাময় হয়ে উঠছে পুরো রাস্তা। ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়ির ময়লা-আবর্জনা তথা কাগজপত্র রাস্তার উপর ফেলার ফলে এই বৃষ্টিতেই সেসব পচে একাকার হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে লালমনিরহাট পৌর শহরের আদর্শপাড়া রোড, মাস্টারপাড়া রোড, জুম্মাপাড়া রোড, গোশালা বাজার রোড, রেলবাজার রোড, সাপটানা রোড, আলোরুপা মোড় রোড, নর্থবেঙ্গল মোড় রোড, স্টেশন রোড, মাঝাপাড়া রোড, শুরকি মিল রোড, গার্ডপাড়া রোড, বাবুপাড়া রোড, ড্রাইভারপাড়া রোড, বসুন্ধরা রোড, নবাবেরহাট রোড, বালাটারী রোড, স্টেডিয়াম পাড়া রোড, নামাটারী রোড, থানাপাড়া রোড, কাজী কলোনী রোড, আপনপাড়া রোডসহ বিভিন্ন রাস্তার ড্রেনের বেহাল অবস্থার জন্য রাস্তা উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যাতায়াতকারী জনগণ ক্ষুব্ধ হয়ে উঠছে। একইভাবে কাদাময় হয়ে উঠেছে বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লার প্রবেশের রাস্তাগুলো। যেন দেখার আছে, শুধু ব্যবস্থা নেওয়ার কেউ নেই!

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলছেন, জেলা শহরে পানিতে থৈ থৈ, লালমনিরহাটের অভিভাবক কই?

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone