শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩
লালমনিরহাটে পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে “পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ”, “সোনালী আঁশের সোনার দেশ জাতির পিতার বাংলাদেশ” স্লোগান নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুন) সকাল ১১টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে এ পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এ সময় লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরেফিন, মসলা গবেষণা উপকেন্দ্র লালমনিরহাটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ ওবায়দুল হক, বিজেআরআই রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শাহাদত হোসেন, বিএডিসি রংপুরের উপ-পরিচালক (বীজ বিপণন) আক্তারুন নাহার, বিআরডিপি লালমনিরহাটের উপ-পরিচালক নুরেলা আকতার, পাট অধিদপ্তর রংপুর এর সহকারী পরিচালক সোলায়মান আলী, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল হক, লালমনিরহাট পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুস ছাত্তারসহ পাট অধিদপ্তর লালমনিরহাটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পাট চাষীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone