শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬
অধিকার সুরক্ষাকারীদের প্রশিক্ষণ

অধিকার সুরক্ষাকারীদের প্রশিক্ষণ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের একটি এনজিও’র হলরুমে আজ বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় দিনে মতো নারী ও মেয়েদের অধিকার এবং আন্তর্জাতিক আইন মান বিষয়ে অধিকার সুরক্ষাকারীদের প্রশিক্ষণ হয়েছে।

 

একটি বিদেশী সংস্থার অর্থায়নে জাতীয় ও আঞ্চলিক দুটি সংস্থার যৌথ বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক, মিডিয়া গেটকিপার্স, সিভিল সোসাইটি প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছে। এ প্রশিক্ষণ আগামীকাল ১৭ জুলাই শেষ হবে।

 

প্রশিক্ষণ পরিচালনা করেন প্রশিক্ষক ও মানবাধিকার কর্মী রেখা সাহা। এ সময় ফিল্ড কো-অডিনেটর মাছুমা ইউসুফ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডিও) এবং বাংলাদেশ প্রেক্ষিত, নারীর প্রতি বৈষম্য: কনভেনশন এবং কমিটি, জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ২০১১, নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন আলোচ্য বিষয়বস্তুর উপর উক্ত প্রশিক্ষণে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone