শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাটে জাতীয় মহাসড়কের ডিভাইডারে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড স্থাপন!

লালমনিরহাটে জাতীয় মহাসড়কের ডিভাইডারে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড স্থাপন!

লালমনিরহাটের মিশন মোড় জাতীয় মহাসড়কে গভীর রাতে ডিভাইডারে ২টি ঝুঁকিপূর্ণ বিলবোর্ড স্থাপনের অভিযোগ উঠেছে। তবে বিলবোর্ড স্থাপনের আগে লালমনিরহাট পৌরসভা কর্তৃক লালমনিরহাট সড়ক বিভাগকে জানানো হয়নি বলে দাবি করছেন লালমনিরহাট সড়ক বিভাগ।

লালমনিরহাটের মিশন মোড়ের এ জাতীয় মহাসড়ক দিয়ে প্রতিদিন ৪ হতে ৫শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে হাজার হাজার মানুষ চলাচল করে। অথচ সড়ক বিভাগকে না জানিয়ে অপরিকল্পিতভাবে জাতীয় মহাসড়কের ২শত মিটারের মাঝে ২টি বিলবোর্ড স্থাপন করা হয়। এতে জাতীয় মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

বিলবোর্ডগুলো অতিরিক্ত বড় হওয়ায় ঝড়বৃষ্টিতে ভেঙে পড়তে পারে। তাই সড়ক থেকে বিলবোর্ড ২টি সরানো উচিত বলে দাবি করছেন পথচারীরা।

বিলবোর্ডগুলোর কোন অনুমোদন নেই। সড়ক বিভাগকেও জানানো হয়নি। রাতের আঁধারে ঝুঁকিপূর্ণ স্থানে এগুলো বসানো হয়েছে বলে দাবি করছেন সড়ক বিভাগ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone