শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩
সাপটানা আবাসন আশ্রয়ণ কেন্দ্রবাসী রাস্তার সংস্কারের দাবীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে মানববন্ধন

সাপটানা আবাসন আশ্রয়ণ কেন্দ্রবাসী রাস্তার সংস্কারের দাবীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে মানববন্ধন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট পৌরসভার সাপটানা আবাসন আশ্রয়ণ কেন্দ্রবাসী রাস্তা সংস্কারের দাবীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে।

 

মঙ্গলবার ১৪ জুলাই সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই আবাসনে যাওয়ার মূল রাস্তার হাঁটু পানিতে দাড়িয়ে ১ঘন্টাব্যাপী তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

 

এ মানববন্ধনে পাশাপাশি অবস্থিত দুটি আবাসনে বসবাসরত ৩শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাপটানা আবাসন আশ্রয়ণ প্রকল্প বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রাশেদ ইসলাম, সাধারণ সম্পাদক রাজু ইসলাম, আবাসনবাসী মোহব্বর আলী, দীপু ও স্কুল ছাত্রী রাফিয়া খাতুন প্রমুখ।

 

সাপটানা আবাসন আশ্রয়ণ প্রকল্প বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রাশেদ ইসলাম বলেন, সরকারী এ আবাসন প্রতিষ্ঠার পর থেকে রাস্তার জন্য ভোগান্তিতে পড়েছে আবাসনের ৩শত ১০টি পরিবারের প্রায় সহস্রাধিক মানুষ। বর্ষা মৌসুমে অল্প বৃষ্টির পানিতে রাস্তার অর্ধেক অংশ তলিয়ে যায়। আর বাকি রাস্তা বড় বড় গর্ত ও কাদায় পিচ্ছিল হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা যাতায়াতে চরম ভোগান্তি পড়ে। এই রাস্তায় কোন যানবাহন চলাচল না করায় অসুস্থ্য রোগীকে নিয়ে পড়তে হয় চরম বিড়ম্বনায়। গত ৫বছরে রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের কাছে ঘুরেও কোন কাজ হয়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone