শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
বিধবার চুরি হওয়া গরু উদ্ধারের পর চোর গ্রেফতার

বিধবার চুরি হওয়া গরু উদ্ধারের পর চোর গ্রেফতার

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মোমিনপুর সরকারের এলাকার ময়না বেগম (৪২) এর একমাত্র অবলম্বন একটি গরু গত ১১ জুলাই দিবাগত রাত প্রায় ২টার দিকে চুরি যায়।

 

জানা যায়, একজন প্রতিবন্ধী পুত্রসহ ৫পুত্র-কন্যাকে নিয়ে অত্যন্ত কষ্টে জীবনযাপন করে আসছেন বিধবা ময়না বেগম। কিছু টাকা জমিয়ে একটি গরু কিনেন তিনি।

 

গরু চুরির পরে অসহায় বিধবা ময়নি বেগম পাটগ্রাম থানায় একটি অভিযোগ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জনসম্মুখে আসে।

 

পরে লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা-এঁর নির্দেশে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার দিকনির্দেশনায় পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক ও এসআই হাসান আলীর নেতৃত্বে সোমবার ১৩ জুলাই দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে গরুটি উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ।

 

এ সময় চুরি ঘটনার সাথে জড়িত মাসুদ (২১) ও জুয়েল ইসলাম (২৬)কে গ্রেফতার করে পাটগ্রাম থানা পুলিশ।

 

পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, অভিযোগ পাওয়ার পর বিধবার অবলম্বন গরুটিকে উদ্ধার করা হয়েছে এবং ২জনকে গ্রেফতার করা হয়েছে। চুরির এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone