শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
মা সান্ত্বনা বেগমের পেটে একসঙ্গে ৩পুত্র ফুটফুটে শিশু

মা সান্ত্বনা বেগমের পেটে একসঙ্গে ৩পুত্র ফুটফুটে শিশু

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সান্ত্বনা বেগম (২১) নামক এক নারী একসঙ্গে ৩পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

 

সান্ত্বনা বেগমের বাড়ি পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কুচলিবাড়ি গ্রামে। তার স্বামী রশিদুল ইসলাম কৃষিকাজ করেন।

একসঙ্গে ৩পুত্র সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ওই বাড়িতে ভিড় জমায়। তবে মা ও ৩নবজাতকের সবাই সুস্থ আছেন।

 

গত শুক্রবার ৩ জুলাই প্রসবজনিত কারণে সান্ত্বনা বেগমকে রংপুরের বেসরকারি একটি ক্লিনিকে অস্ত্রপচারের মাধ্যমে জন্ম নেয় ফুটফুটে ৩পুত্র সন্তান। চিকিৎসা শেষে গতকাল বাড়িতে আসেন সান্ত্বনা বেগম ও ৩পুত্র।

 

এ সংবাদ পেয়ে মা ও নবজাতকদের খোঁজ নিতে যান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী।

 

৩সন্তানের বাবা রশিদুল ইসলাম বলেন, আমি গরিব মানুষ। তাঁরপরেও স্ত্রী এক সাথে ৩সন্তান জন্ম দেওয়ায় আমি খুবই খুশি।

 

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান বলেন, খবর পেয়ে আমি ওই বাড়িতে গিয়ে মা ও শিশুদের দেখে এসেছি। পরিবারটি আর্থিকভাবে অস্বচ্ছল। তাই মা যাতে শারীরিকভাবে সুস্থ থাকেন এবং তাঁর শিশুগুলো যেন যথাযথ পুষ্টি পায়, সে জন্য পুষ্টিকর খাবার ও  নগদ অর্থসহায়র্তা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone