শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দিন দিন কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে আদিতমারী উপজেলা সমবায় অফিসার রিয়াজুল হক-এঁর ইন্তেকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান বৃক্ষরোপণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত এস্কাফ সিরাপসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপ জব্দ প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে- মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড
হলফনামায় তথ্য গোপন করায় রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ

হলফনামায় তথ্য গোপন করায় রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ

কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে দাখিলী হলফনামায় তথ্য গোপন করায় মনোনয়নপত্র বাতিলের অভিযোগ এনে রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২৩ এপ্রিল) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী মাহবুবুজ্জামান আহমেদ এ অভিযোগ করেন।

 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আমি মাহবুবুজ্জামান আহমেদ ২১ শে মে/২০২৪ইং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। অপর দিকে জনাব রাকিবুজ্জামান আহমেদ নির্বাচনী হলফনামায় ২০১৩ এর ১৭ এর নির্বাচনী বিধি উপবিধি (৩) এর দফা (ঙ) অনুসারে এর সমর্থনে জমি ক্রয়ের দলিল এবং সরকারী বেতন উত্তোলণ গোপন করিয়া তথ্য গোপন করেছেন। যাহা পরিপত্র (৭) এর ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। দাখিলকৃত প্রমান ও তথ্যাদি অনুসারে প্রার্থী রাকিবুজ্জামান আহমেদের মোট জমির পরিমাণ ৪২.২৩ একর, তন্মধ্যে প্রার্থী ১৬.৬৫ একর জমির বিবরণ উল্লেখ করিয়াছেন। অবশিষ্ট ২৫.৫৮ একর জমি যাহার মূল্য ১,৪৬,৮৫,০০০/-(এক কোটি ছেচল্লিশ লক্ষ পচাঁশি হাজার) টাকা যাহা প্রার্থী তাহার দাখিলকৃত হলফনামায় উল্লেখ করেন নাই। প্রার্থী স্বয়ং জ্ঞাত সারে তথ্য গোপন করিয়াছেন এবং তিনি ০১ (এক) বছরের সরকারী কলেজ থেকে প্রভাষক পদে প্রাপ্ত বেতন বাবদ ৩,৩৪,৩২৪/-(তিন লক্ষ চৌত্রিশ হাজার তিনশত চব্বিশ) টাকা উত্তোলন করিয়াছেন যাহা প্রার্থী তাহা হলফনামায় উল্লেখ করেন নাই। প্রার্থী জ্ঞাত সারে দাখিলী হলফ নামায় তথ্য গোপন করিয়াছেন। যাহা নির্বাচনী বিধি মালা ২০১৩ (১৭) এর বিধি উপবিধি ৩ এর ধারা মোতাবেক সুনির্দিষ্ট অপরাধ। যাহার ফলে প্রার্থীর দাখিলী মনোনয়ন পত্র বাতিল হইবে।

 

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয় যে, দাখিলী কাগজপত্রাদি পর্যালোচনায় প্রার্থী রাকিবুজ্জামান আহমেদের মনোনয়ন পত্র বাতিল বা নির্বাচনে অংশগ্রহনে অযোগ্য ঘোষনা মর্মে আদেশ দানের দাবি জানানো হয়।

 

রিটার্নিং অফিসার, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, কালীগঞ্জ, লালমনিরহাট বরাবরে লিখিত অভিযোগের অনুলিপি লালমনিরহাট জেলা প্রশাসকের নিকট জমা দিয়েছে মর্মে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone