শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩
লালমনিরহাটের ২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ১১জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

লালমনিরহাটের ২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ১১জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় পর্যায়ের সাধারণ নির্বাচনে লালমনিরহাট জেলার ২টি (কালীগঞ্জ, আদিতমারী) উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৫জন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ১১জন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন মনোনয়নপত্র দাখিল করেছে। এ নির্বাচন দলীয়ভাবে না হলেও জেলার কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত একাধিক প্রার্থী রয়েছে।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- রাকিবুজ্জামান আহমেদ, মাহবুবুজ্জামান আহমেদ, মোঃ তারিকুল ইসলাম তুষার। কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোঃ শাহজাহান প্রামানিক, মোঃ আবির হোসেন চৌধুরী, দেবদাস কুমার রায়, কমল কৃষ্ণ সরকার, মোঃ সাব্বির আহম্মেদ। কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোছাঃ নিলুফা আখতার, মোছাম্মাদ নাজনীন রহমান।

 

আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোঃ রফিকুল আলম, মোঃ ফারুক ইমরুল কায়েস। আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোঃ আশরাফুল আলম, মোঃ রাসেল মাহফুজ, মোঃ মাইদুল ইসলাম সরকার, চিত্ত রঞ্জন সরকার, শ্রী মিলন কুমার বর্মন, আব্দুর রাজ্জাক। আদিতমারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোছাঃ জেসমিন আকতার, মোছাঃ ছামসুন নাহার, মোছাঃ নার্গিস পারভিন আমিনা।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফর কবীর সরকার বলেন, তফসিল অনুযায়ী ২য় পর্যায়ের মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে এরপর প্রচারণা শুরু হবে। ২য পর্যায়ে লালমনিরহাটের ২টি (কালীগঞ্জ ও আদিতমারী) উপজেলায় ভোট হবে আগামী ২১ মে। এবারই প্রথম সব প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone