শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

সেই বাসী চাঁদ

:: জাকি ফারুকী ::
“বীফইটার জিন শক্ত প্রজাতির,
অনভ্যস্ত শরীর দুপেগ ভালোই রসায়ন সৃষ্টি করে।”

 

একদিন বিকেলে ধরলায় বেড়াতে গেলাম, সবুজ কর্ক এর বোতলে অর্ধেক জল অর্ধেক সেই তরল ঢেলে,
রওনা দিলাম।
মনে আছে সেদিন কে ছিলো সাথে?
জানিনি এতো কোমল সন্ধ্যায় চাঁদ উকি দেবে আকাশে, সেদিন পূর্নিমা।
মাঝি- আমাদের দুজনের মাখামাখি আর পেপসি খাওয়া দেখে,
মজাই পায়।
দরদাম ছাড়া অলস বিকেলে মোটা দামের কাষ্টমার,
একটু তো আনন্দ করবেই।

 

কি ভাইজান, আসেন চিপস্ খান।
দরকার হলে, নৌকাভিড়ায় চা খেয়ে আসেন ঘাটপার থেকে।

 

তুমি তখন, চুক চুক করে খেতে খেতে অনভ্যস্ত শরীরে ভালই দিয়েছিলে।
কখন সন্ধ্যা নেমেছে, আকাশে ঝলমলে এক পূর্নিমা চাঁদ,
তুমি, আমার গায়ে হেলান দিয়ে, তন্দ্রালু নেশায় ভরপুর,
জলের মাঝে চাঁদের প্রতিবিম্ব কাঁপছে,
তুমিও কাঁপছো, তারপর সেই উচ্চারন,
“দেখো চাঁদ ডুবে গেছে জলে”-
এমন অন্তহীন শব্দ আমি কখনো শুনিনি,
চাঁদ ডুবে আছে জলে,
চাঁদ কাঁপে জলে, কি শীতল,
কি অবাক করা স্মৃতি,
তুমি কি ভুলে গেছো?
আমি ভুলি নাই,
ভোলা যায়?
আমার প্রস্তানের বহুবছর পর তুমিও তখনো বেঁচে,
একদিন ধরলায় চাঁদ দেখো, বাড়ীর পাশেই তো ধরলা নদী,
কি অপরূপ!

 

২২/১২/২৩
জেরাল্ডটন, অস্ট্রেলিয়া।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone