শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে বিএসএফের গুলি; বাংলাদেশী যুবক আহত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে বিএসএফের গুলি; বাংলাদেশী যুবক আহত

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে মোঃ লিটন মিয়া (২০) নামে একজন বাংলাদেশী যুবক আহতের অভিযোগ পাওয়া গেছে।

 

আহত যুবক লিটন মিয়া লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মোঃ মোকছেদুল ইসলামের ছেলে। আহত ওই যুবক বিএসএফের হেফাজতে কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ পিএসসি জানিয়েছেন।

 

মঙ্গলবার (২৬ মার্চ) লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে রাত ৩টার দিকে ভারতীয় একদল গরু ব্যবসায়ীর সহযোগিতায় বাংলাদেশী ৪০/৫০জন যুবক গরু পাচার করে আনার চেষ্টা করলে ভারতীয় জলপাইগুড়ি-৭৫ বিএসএফ ব্যাটালিয়নের বারথার ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছুড়ে। এসময় বিএসএফের গুলিতে মোঃ লিটন মিয়া (২০) নামে একজন বাংলাদেশী যুবক ঘটনাস্থলে আহত হয়। পরে বিএসএফ তাকে গুরুতর আহত অবস্থায় আটক করে নিয়ে যায়। কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ পিএসসি বলেন, বিএসএফের গুলিতে আহত যুবক লিটন মিয়াকে বিএসএফ কুচবিহারের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে।

 

তিনি আরও বলেন, মঙ্গলবার প্রথম প্রহর তথা রাত ৩টায় দিকে ৪০/৫০জন গরু ব্যবসায়ী দূর্গাপুর সীমান্তে গেলে বিএসএফ তাদেরকে চলে যেতে বলে। এ সময় তারা উল্টো বিএসএফের উপর চড়াও হয়। এক পর্যায়ে বিএসএফ আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এতে লিটন মিয়া নামে একজন বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone