শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
৬বছরের প্রেম অতঃপর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

৬বছরের প্রেম অতঃপর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ৬বছরের প্রেমের সম্পর্ক অতঃপর বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ি গিয়ে হাজির হয়েছেন এক কলেজ ছাত্রী প্রেমিকা। এ ঘটনায় তাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে প্রেমিকের মা-বোন ও ভাবী। ২দিন ধরে প্রেমিকের বাড়ির সামনেই অবস্থান করছেন ওই কলেজ ছাত্রী।

 

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের নওদাবাশ গ্রামে এ ঘটনা ঘটে।

 

গত শনিবার ১১ জুলাই বিকেলে দেখা গেছে, বাড়ির মূল গেট ভেতর থেকে বন্ধ করে দিয়েছে প্রেমিকের পরিবারের লোকজন। গেটের বাইরে মাটিতে বসে আছেন প্রেমিকা।

 

স্থানীয়রা জানায়, নওদাবাশ গ্রামের শামসুল হকের ছেলে বদরুদ্দোজার সঙ্গে ওই কলেজ ছাত্রীর প্রেম ছিল। তারা সহপাঠী ও একই গ্রামের বাসিন্দা। গত শুক্রবার ১০ জুলাই বিকেলে ওই ছাত্রী বদরুদ্দোজার বাড়িতে উঠলে বিষয়টি আরও পরিষ্কার হয়। ওইদিন সন্ধ্যায় তিনি বাড়িতে ঢুকতে চাইলে বদরুদ্দোজার মা, ২বোন সাজেদা-মাজেদা ও ভাবী নূর আসমা তাকে মারধর করে বের করে দেয়। এছাড়া তারা বদরুদ্দোজাকে বাড়ি থেকে কৌশলে বের করে অন্যত্র পাঠিয়ে দেয়।

 

ওই কলেজ ছাত্রী জানান, বদরুদ্দোজার সঙ্গে তার ছয় বছরের প্রেম। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বদরুদ্দোজা তার সঙ্গে অনেকবার শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন। হঠাৎ তিনি জানতে পারেন বদরুদ্দোজাকে অন্য কোথাও বিয়ে করাচ্ছে পরিবার। এরপর গত শুক্রবার ১০ জুলাই তার বাড়িতে ছুটে আসেন। বদরুদ্দোজার পরিবার তাকে মেরে তাড়িয়ে দিয়েছে। সারারাত তিনি বৃষ্টিতে ভিজেছেন।

 

বিয়ে না করা পর্যন্ত বদরুদ্দোজার বাড়ি থেকে যাবেন না, উল্টো বাড়ির সামনেই আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন ওই কলেজ ছাত্রী।

 

বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মোল্লা জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো পক্ষের সহযোগিতা পাওয়া যায়নি।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম জানান, ওই কলেজ ছাত্রীর বাবা লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone