শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সামাজিক আন্দোলন অব্যাহত রাখা গেলে ‘আলোকিত লালমনিরহাট’ এর মাধ্যমে খুব শীঘ্রই অপরাধগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে আসামিসহ ভারতীয় ইয়াবা ও বিভিন্ন প্রকার মালামাল এবং গাঁজা জব্দ সরকারি রাস্তার জমি দখল করে বহুতল ভবন নির্মাণ; এলাকাবাসীর সংবাদ সম্মেলন যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে রক্ষায় দেশীয় খেলার কোনো বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খাল পুনঃখননের পাশাপাশি বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
প্রতিপক্ষের হামলায় অন্তঃস্বত্তা নারীর গর্ভপাতের অভিযোগ

প্রতিপক্ষের হামলায় অন্তঃস্বত্তা নারীর গর্ভপাতের অভিযোগ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শৈলমারী গ্রামে জমি সংক্রান্ত ঘটনায় প্রতিপক্ষের হামলায় এক অন্তঃস্বত্তা নারীর গর্ভপাত (গর্ভের সন্তান নষ্ট) হবার অভিযোগ উঠেছে।

 

উক্ত ঘটনায় অন্তঃসত্ত্বা নারীর ভাসুর নুরল হক বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

জানা যায়, কালীগঞ্জ উপজেলার শৈলমারী মৌজার নুরল হক তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১একর ৭শতক জমি দীর্ঘদিন হইতে ভোগ দখল করিয়া আসিতেছে। ভোগ দখল করা অবস্থায় একই গ্রামের মৃত শাহার আলীর ছেলে মোজাম্মেল হকসহ ২৩জনসহ অজ্ঞাতনামা ১০/১৫জন গত ৭ জুলাই নুরল হকের ভোগ দখলীয় জমিতে লাঠি সোটা, বল্লম, লোহার রড, ছোড়া ইত্যাদি অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনি জনতায় দলবদ্ধ ভাবে অনাধিকার প্রবেশ করিয়া আমন ধানের বীজ ক্ষেতে ট্রাক্টর দিয়ে হালচাষ করিয়া ২৫হাজার টাকার ক্ষতিসাধন করে। তাহা দেখিয়া নুরল হক আগাইয়া গেলে তার উপর চড়াও হয়ে এলোপাতারী মারপিট করিয়া ছিলা, ফুলা জখম করে। এ সময় তার বাবা আলহাজ্ব ইউছুব আলী, মা নুরজাহান, ছোট ভাই নুর আলম ও ছোট ভাইয়ের বউ ৫মাসের অন্তঃস্বত্তা আরজিনা বেগমকে বেধরক মারপিট করে। এ সময় আরজিনার কানে থাকা ৬আনা ওজনের স্বর্ণের দুল জোর পূর্বক ছিনিয়ে নিয়ে মোজাম্মেল হক বাঁশের লাঠি দিয়ে ৫মাসের অন্তঃস্বত্তা আরজিনা বেগমের তলপেটে আঘাত করে। আঘাত তলপেটে লাগায় রক্তক্ষরণ শুরু হয় আরজিনার। স্থানীয়রা গুরত্বর আহত গৃহবধূ আরজিনাসহ সকল আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

আহতদের মধ্যে নুরজাহান বেগম ৫মাসের অন্তঃস্বত্তা আর্জিনার শারিরীক অবস্থা গুরত্বর হওয়ায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গত ৮ জুলাই দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গত ৯ জুলাই ভোরে হাসপাতালের প্রসূতি চিকিৎসাধীন অবস্থায় আর্জিনার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় এবং এতে গর্ভপাত ঘটে। গর্ভপাত ঘটার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে বলে রংপুর মেডিকেল হাসপাতাল সূত্রে জানা গেছে।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone