শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
লালমনিরহাটে অগ্নিকান্ড, ২টি ঘর পুড়ে ছাই

লালমনিরহাটে অগ্নিকান্ড, ২টি ঘর পুড়ে ছাই

লালমনিরহাট সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ১টি পরিবারের ২টি ঘর পুড়ে ছাই হয়েছে।

 

বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ওই উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ (বুদার বাঁশেরতল) এলাকার এন্তাজ আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রশিদ সরকার টোটন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

স্থানীয়রা জানান, ওই এলাকার এন্তাজ আলীর বসতবাড়ির ২টি ঘর অগ্নিকান্ড পুড়ে ছাই হয়েছে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুন পোহানোর ভিড়া থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরে। এতে ১টি পরিবারের ২টি ঘর পুরে ছাই হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণ আনে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ অগ্নিকান্ডের ঘটনায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মর্মে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone