শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে

নুতন বছরের কথামালা

:: জাকি ফারুকী ::

(সালাম ভাই/ বকুল ভাবীকে নিবেদিত)

উননব্বই বছর নুতন বছরের দেখা
তুমি তো পেয়েছো।
প্রার্থনা আরো কিছু সূর্যোদয়
সূর্যাস্ত জমা হোক সালাম ভাই,
বকুল ভাবীর সময়ের তিলকে আরো
আসুক সমাহার
ফুলের ফলের প্রতীক্ষার।

 

এই পৃথিবীর রূপ রস গন্ধ,
সব দেখে নিতে
আরো অনেক সময়ের প্রয়োজন, পথের ধারে মরুর বুকে জাকারান্ডা ফুলগুলো, কেমন হলুদ
থোকা থোকা ফুটে আছে।

 

শুস্ক হাওয়া থেকে শুষে নেয় জীবনদায়িনী জলীয়বাস্প।

 

আজ কাকিনার কবিবাড়ীর পুকুরে,
কেমন মিশেছিলো কুয়াশার প্রেম
পুকুরের জলে?
কি দারুন মাখামাখি।

 

কেউ কি তার পাশের সবুজ একখানি মাটির পরশের কথা ভাবে।দিন যাবে
দিন রাত যাবে, কোলাহলে, সুরের নুপুরে।
মনে রেখো একদিন এইসব জীবনের কথা বাসী হলে,
ফিরে আসবো আবার চন্দ্রালোকে,
জোৎস্নার অমোঘ আকর্ষনে,
তখন আমাদের কথা,
কার মনে রবে!
কে যে জেগে থাকে, কুয়াশায় পথের ধারে
দিনগুনবার,
বকুল ভাবী সালাম ভাইএর?

 

০১/ জানুয়ারী/২০২৪
দুপুর ২-৫০মিনিট
জাকি ফারুকী
জেরাল্ডটন, অস্ট্রেলিয়া।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone