শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
মোটর সাইকেল চুরি সিন্ডিকেটের সদস্য মশুসহ ৩জন গ্রেফতার

মোটর সাইকেল চুরি সিন্ডিকেটের সদস্য মশুসহ ৩জন গ্রেফতার

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার মোটর সাইকেল চুরি সিন্ডিকেটের অন্যতম সদস্য ও পাটগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মশিউর রহমান মশু (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ৩টি মোটর সাইকেলের ও ৪টি ডিজিটাল নম্বর প্লেট উদ্ধার করে পুলিশ।

 

গতকাল বৃহস্পতিবার ৯ জুলাই বিকেলে পাটগ্রাম থানার পরিদশর্ক (তদন্ত) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় ওই চক্রের আরও ২জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন পাটগ্রাম ইউনিয়নের এনামুল হক (৩৬) ও বুড়িমারী ইউনিয়নের আমির হোসেন (৪৫)।

এর আগে গত বুধবার ৮ জুলাই ভোরে ডোমার থানা পুলিশ ও পাটগ্রাম থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার ৫নং ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার বাসা থেকে মশিউর রহমান মশুকে গ্রেফতার করা হয়। মশিউর রহমান মশু পাটগ্রাম পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বড় মসজিদ জুম্মাপাড়া এলাকার বুলবুল আহমেদের পুত্র ও ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

 

পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, নীলফামারী ডোমার থানার একটি মোটর সাইকেল চুরির আসামী মশিউর রহমানকে গ্রেফতারের জন্য সহযোগী চান ডোমার থানা পুলিশ। পরে ডোমার থানা পুলিশ ও পাটগ্রাম থানা পুলিশ পৌরসভার জুম্মাপাড়া এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে তার বাসা থেকে মশুকে গ্রেফতার করে। এ সময় পুলিশ ৩টি মোটর সাইকেল ও চুরি হওয়া মোটর সাইকেলের ৪টি ডিজিটাল নম্বর প্লেট উদ্ধার করা হয়। এসব নম্বর প্লেটের মালিকের সাথে কথা বললে ওই নম্বরের মোটর সাইকেলগুলি চুরি হয়েছে বলে মালিকরা পুলিশকে জানান।

 

লামনিরহাট-নীলফামারী দুই জেলার মোটর সাইকেল চুরি সিন্ডিকেটের অন্যতম সদস্য এবং দীর্ঘদিন থেকে এই মোটর সাইকেল চুরির সাথে জড়িত বলেও জানান তিনি। গ্রেফতার হওয়া মশিউর রহমান মশুকে ডোমার থানা পুলিশ ডোমার থানায় নিয়ে যায়। এ বিষয়ে এখনো অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone